বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রীড়া ব্যক্তিত্ব সাঈদ উর রব
আন্তর্জাতিক সংগঠন Who’s Who-এর বাংলাদেশ শাখার আয়োজনে মর্যাদাপূর্ণ ‘হুজ হু বাংলাদেশ ২০২৬ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন কুলাউড়ার কৃতী সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব সাঈদ উর রব।
গত ১৮ এপ্রিল রাজধানীর বনানীর শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। এবারের আসরে ক্রীড়া ক্যাটাগরিতে পুরস্কৃত হন সাঈদ উর রব।
অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম। তিনি পুরস্কার গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর কাছ থেকে।
অনুষ্ঠানে দেশের ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা, লেখক দুলাল মাহমুদ, অ্যাথলেট মিলজুর হোসেন এবং রানার রেহানা পারভীনসহ অনেকে।
বিশেষ আকর্ষণ হিসেবে Drik Gallery-এর প্রতিষ্ঠাতা শহীদুল আলমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তার বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। পাশাপাশি কৃষিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ খাদ্য নিরাপত্তা ও ভেজালমুক্ত খাবার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উল্লেখ্য, ‘Who’s Who’ সংগঠনটি বিশ্বব্যাপী প্রায় ৩০ হাজার প্রতিভাবান ব্যক্তিকে এ পর্যন্ত সম্মাননা প্রদান করেছে। বাংলাদেশে এটি পঞ্চমবারের মতো আয়োজন করা হয়।
সাঈদ উর রব বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার Mahe Moni Arts and Sports Museum এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার এই আন্তর্জাতিক স্বীকৃতিতে স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠান সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সম্মাননা দেশের মেধাবী ও প্রতিভাবান ব্যক্তিদের আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।