বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আগামী জুন মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে প্রেসবক্সে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। সেই সময়ই জানানো হয়েছিল, তিন মাসের মধ্যে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।
তামিম ইকবাল বলেন, জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।
আগামী ৭ জুলাই পূর্ণ হবে অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ, এর আগেই নির্বাচন দিতে চান তামিম।
গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। তখন তামিমের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদে মনোনয়ন তুললেও পরে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। আমিনুলের নেতৃত্বে নির্বাচিত হন ২৫ পরিচালক।