বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে রেসলিং অঙ্গনে দাপট দেখানো ব্রক লেসনার অবসরের আভাস দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রেসেলম্যানিয়া ৪২’তে ম্যাচে পরাজয়ের পর ভক্তদের মনে এমন ধারণা আরও জোরালো হয়। প্রতিপক্ষ ওবা ফেমির কাছে হারের পর রিংয়ের মাঝখানেই নিজের গ্লাভস ও বুট খুলে রেখে দেন লেসনার।
রেসলিং জগতে এই ধরনের আচরণ সাধারণত অবসরের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফলে তার এই পদক্ষেপ ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে- এটাই কি তবে লেসনারের বিদায়ের ইঙ্গিত?
ম্যাচ শেষে লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে নেমে আসে আবেগঘন পরিবেশ। দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে বিদায় জানান এই কিংবদন্তিকে। দীর্ঘ ক্যারিয়ারে শক্তি, গতি এবং আগ্রাসী পারফরম্যান্সের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন লেসনার। ডব্লিউডব্লিউইতে তার আধিপত্য ছিল স্পষ্ট, যেখানে তিনি একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
তবে ম্যাচের পরপরই লেসনারের ম্যানেজার পল হেইম্যান অবসরের গুঞ্জনকে ততটা গুরুত্ব দিতে চাননি। তিনি জানান, বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা ঠিক হবে না। কিন্তু বিভিন্ন সূত্রের দাবি, এটিই ছিল লেসনারের ক্যারিয়ারের শেষ ম্যাচ।
২০০০’র দশকের শুরুতে অভিষেকের পর থেকেই রেসলিং জগতে এক ভয়ংকর শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেন লেসনার। শুধু ডব্লিউডব্লিউই নয়, মিক্সড মার্শাল আর্টসেও (এমএমএ) তিনি সাফল্য পেয়েছেন, যা তাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যায়।
এদিকে, রেসালমেনিয়ার মেইন ইভেন্টে সিএম পাঙ্ককে হারিয়ে নতুন ওয়ার্ল্ড হ্যাভিওয়েট বেল্ট জিতেছেন রোমান রেইন্স। আর রোববার (১৯ এপ্রিল) রেসালমেনিয়া ৪২’র প্রথম রাতে রেন্ডি অর্টনকে হারিয়ে আন্ডিসপিউটেড ডব্লিউডব্লিউই বেল্ট ধরে রাখেন কোডি রোডস। এছাড়াও বেশকিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয় রেসালমেনিয়া ৪২ পে-পার ভিউতে।