বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারত জাতীয় ক্রিকেট দল এবং অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা ও নাগরিকত্ব গ্রহণের প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম তারকা রশিদ খান। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন।
নিজের আত্মজীবনীমূলক বই রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডমে এ তথ্য প্রকাশ করেছেন রশিদ খান। বইটিতে তিনি তুলে ধরেছেন ক্যারিয়ারের শুরু থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়া পর্যন্ত তার পথচলার নানা অজানা অধ্যায়।
২০২৩ সালের আইপিএল চলাকালে আনুষ্ঠানিকভাবে তাকে দলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। বইয়ে রশিদ জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়া- দুই দেশ থেকেই নাগরিকত্বের পাশাপাশি তাদের হয়ে খেলার সুযোগের কথা বলা হয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলতে না পারলে অন্য কোনো দেশের হয়েও খেলবেন না।
ভারতের প্রস্তাব নিয়ে বিস্তারিত বলতে গিয়ে রশিদ জানান, তখন তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলছিলেন। দলটির এক কর্মকর্তা তাকে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে চান।
সেই সাক্ষাতের কথা স্মরণ করে রশিদ বলেন, ওই কর্মকর্তা তাকে ভারতের বর্তমান পরিস্থিতিতে থাকার প্রস্তাব দেন এবং ভারতীয় নথিপত্র দেওয়ার কথাও বলেন, যাতে তিনি সেখানেই থেকে ক্রিকেট খেলতে পারেন।
প্রস্তাব শুনে তিনি অবাক হয়ে যান, তবে বিনয়ের সঙ্গে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেই খেলতে চান।
সূত্র: এনডিটিভি