বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আগের ছয় ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় একটি পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। এরপরের ম্যাচগুলোতে বারবার হতাশা সঙ্গী হলেও অবশেষে সপ্তম ম্যাচে এসে জয়ের মুখ দেখল কেকেআর।
রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় তুলে নেয় কলকাতার দলটি। ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজস্থান ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে কেকেআর। তবে শেষ দিকে রিঙ্কু সিং-এর ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা, ফলে বহু প্রতীক্ষিত প্রথম জয় নিশ্চিত হয়।
দলটির এতদিন জয় না পাওয়ার কারণ ছিল, কারো সেভাবে জ্বলে উঠতে না পারা। আজ যেটা পেরেছেন রিঙ্কু সিং। ৩৪ বলে ৫৩ রান করেছিলেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। তবে, ম্যাচের নায়ক ছিলেন বরুন চক্রবর্তি। কারণ, বল হাতে তিনি যেমন ছিলেন কৃপণ, তেমন ছিলেন বিধ্বংসী। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
টস জিতে ব্যাট করতে নেমে রাজস্থান সংগ্রহ করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান। ওপেনার জসস্বি জয়সওয়াল করেন ২৯ বলে ৩৯ রান। বৈভব সূর্যবংশী ২৮ বলে করেন সর্বোচ্চ ৪৬ রান। ৬টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ১৫ রান করেন শিমরন হেটমায়ার।
জবাব দিতে নেমে কেকেআর শুরুতে খেই হারাতে থাকে। দুই ওপেনার আউট হন শূন্য রানে। তবে ক্যামেরন গ্রিন ২৭, রোভম্যান পাওয়েল ২৩, রিঙ্ক সিং অপরাজিত ৫৩ ও অনুকুল রায় ১৬ বলে অপরাজিত ২৯ রান করে কেকেআরকে প্রথম জয় এনে দেন।