বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক হোম সিরিজের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ম্যাচ শুরুর সময়ও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দিনের আলোয়। নিউজিল্যান্ড সিরিজের মতো এই সিরিজেও কোনো ম্যাচ থাকবে না রাতের ফ্লাডলাইটে।
অজিদের বাংলাদেশ সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ৯, ১১ ও ১৪ জুন এই তিনটি ওয়ানডে মাঠে গড়াবে। যদিও এখনও ভেন্যু ঘোষণা করা হয়নি। তবে ম্যাচগুলো মিরপুরে হওয়ার কথা রয়েছে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ১১টায়।
১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজের ভেন্যুও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তিনটি টি-টোয়েন্টিই চট্টগ্রামে হওয়ার কথা রয়েছে।
একনজরে অস্ট্রেলিয়া সিরিজের সূচি
১ম ওয়ানডে - ৯ জুন - সম্ভাব্য ভেন্যু : মিরপুর - শুরু : বেলা ১১টা
২য় ওয়ানডে - ১১ জুন - সম্ভাব্য ভেন্যু : মিরপুর - শুরু : বেলা ১১টা
৩য় ওয়ানডে - ১৪ জুন - সম্ভাব্য ভেন্যু : মিরপুর - শুরু : বেলা ১১টা
১ম টি-টোয়েন্টি - ১৭ জুন - সম্ভাব্য ভেন্যু : চট্টগ্রাম - শুরু : দুপুর ২টা
২য় টি-টোয়েন্টি - ১৯ জুন - সম্ভাব্য ভেন্যু : চট্টগ্রাম - শুরু : দুপুর ২টা
৩য় টি-টোয়েন্টি - ২১ জুন - সম্ভাব্য ভেন্যু : চট্টগ্রাম - শুরু : দুপুর ২টা