বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২৪৮ রানের লক্ষ্য সামনে রেখে আত্মবিশ্বাসী শুরু করেছিল বাংলাদেশ। ১৯ ওভারের মধ্যেই দলীয় স্কোর একশ পার হয়ে যায়, যা জয়ের পথে শক্ত ভিত্তি তৈরি করেছিল। তবে সেই ভিত্তির ওপর বড় ইনিংস দাঁড় করাতে পারেনি কেউই।
২ উইকেটে ১০১ রান অবস্থান থেকে হঠাৎ করেই ব্যাটিং ধসে পড়ে। শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, ফলে ২৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের বিপক্ষে সফরে আসা নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে।
ইনিংসের শুরুতে লিটন দাস ও সাইফ হাসানের ৯৩ রানের জুটি দলকে ভালো অবস্থানে নিয়ে যায়। সাইফ ৫৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর লিটনও ৪৬ রান করে ফিরে গেলে চাপে পড়ে দল।
পরবর্তীতে তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন ৫২ রানের একটি জুটি গড়ে কিছুটা আশা জাগালেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষের দিকে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ভালো শুরুর পরও ধারাবাহিকতার অভাবে হারের মুখ দেখতে হয় টাইগারদের।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাইফ মনে করেন, মিরপুরের উইকেট কিছুটা আনইভেন ছিল। কিন্তু অজুহাত দেওয়ার সুযোগ দেখছেন না তিনি। তার মতে, ভুল সময়ে উইকেট পড়াতে বাংলাদেশ পিছিয়ে পড়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ওপেনার বলেন, উইকেট নিয়ে তো আইডিয়া ছিল, কী রকম হতে পারে। আজকে কিছুটা একটু আনইভেন হইছে। কিন্তু আমার মনে হয় ওই অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই। আমরা ম্যাচে ছিলাম। ২২–২৩ ওভার পর্যন্ত। রংটাইমে কিছু উইকেট পড়াতে আমরা পিছিয়ে গেছি।
নিজের ইনিংস নিয়ে সাইফ কথা বলেন। এই সিরিজের আগে ব্যাটে রান ছিল না তার। রানে ফেরার পথে চাপ ফিল করেছেন কি না, এমন প্রশ্নে বলেন, চাপ না আসলে। প্রস্তুতি ম্যাচে আমি ভালো ফিল করছিলাম। ব্যাটিং খুব কমফোর্টেবল লাগছিল। ওরকম কোনো প্রেশার ছিল না। কিন্তু এখানে যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম দলের জন্য অনেক হেল্পফুল হত।