বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চতুর্থ ওভারে জোড়া ধাক্কা লাগলেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৪৭ রানের জবাবে তারা পাওয়ার প্লেতে করেছে ৫২ রান। ২ উইকেট হারাতে হয়েছে। নিউজিল্যান্ড প্রথম ১০ ওভারে ১ উইকেটে করেছিল ৩৮ রান। ২১ রানে ২ উইকেট পড়ার পর বাংলাদেশের হয়ে সাইফ হাসান ও লিটন দাস ব্যাটিং করছিলেন যথাক্রমে ১৮ ও ১৫ রানে।
চার বল শেষে বাংলাদেশের স্কোর ৫, কিন্তু দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম তখনো রানের খাতা খোলেননি। ইনিংসের পঞ্চম বলে রানের খাতা খোলেন সাইফ। তানজিদ শেষ বলে প্রথম রানের দেখা পান।
ইনিংসের দ্বিতীয় ওভারে নাথান স্মিথের তৃতীয় বলে নিকলসের হাত ফসকে ১ রানে জীবন পান সাইফ। নিউজিল্যান্ড পেসার তার পরের ওভারে পরপর দুটি উইকেট তুলে নেন।
তানজিদকে ২ রানে বোল্ড করেন। পরের বলে গোল্ডেন ডাক মারেন নাজমুল হোসেন শান্ত। তাকে বোল্ড করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন স্মিথ। যদিও লিটন দাসকে ফিরিয়ে সেই লক্ষ্য পূরণ করতে পারেননি তিনি। চতুর্থ ওভারে মাত্র ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ২১ রানে ২ উইকেট পড়ে তাদের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। হেনরি নিকলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটির পরও ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামে কিউইদের ইনিংস। বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।