বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। সপ্তম ওভারে নিক কেলিকে (৭) বোল্ড করে প্রথম ব্রেকথ্রু এনে দেন শরীফুল ইসলাম। তবে এরপর থেকেই বাংলাদেশের ফিল্ডিংয়ে একের পর এক ভুলে ম্যাচে ফিরে আসে কিউইরা।
উইল ইয়ংয়ের সহজ ক্যাচ স্লিপে মিস করেন সাইফ হাসান। পরে নিকোলসকে এলবিডব্লিউ আউট দিয়েও রিভিউতে বাঁচিয়ে দেয় বাংলাদেশ। এরপর ফক্সক্রফটকেও জীবন দেয় টাইগার ফিল্ডাররা।
প্রথম ধাক্কার পর উইল ইয়ং ও হেনরি নিকোলস গড়ে তোলেন ৭৩ রানের জুটি। বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সুযোগ থাকলেও একাধিক মিসফিল্ডিং ও ক্যাচ মিসে সেই চাপ ধরে রাখতে পারেনি তারা।
২২তম ওভারে রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপে ক্যাচ দিয়ে ফেরেন উইল ইয়ং (৩০)। এরপর দ্রুতই ভাঙতে থাকে কিউই ইনিংসের ভিত।
নিকোলস ধীরে ধীরে ইনিংস গুছিয়ে ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন এবং ৮৩ বলে ৬৮ রান করে রিশাদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
অধিনায়ক টম ল্যাথাম (১৪) আউট হন মেহেদী হাসান মিরাজের বোল্ডে। পরে মোহাম্মদ আব্বাস (১৪) এবং জশ ক্লার্কসন (৮) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে নিউজিল্যান্ড।
তবে ডিন ফক্সক্রফট একপ্রান্ত আগলে রেখে ইনিংস টেনে নেন। ৩৯তম ওভারে সহজ ক্যাচ মিস হওয়ায় তিনি জীবন পান পরে সেই সুযোগ কাজে লাগিয়ে ফিফটি তুলে নেন।
শেষ পর্যন্ত ৫৮ বলে ৫৯ রান করে নাহিদ রানার বলে বোল্ড হন ফক্সক্রফট।
তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন তিনজনই ২টি করে উইকেট নেন। মেহেদী মিরাজ ও নাহিদ রানা নেন ১টি করে উইকেট।
তবে বোলাররা ভালো করলেও একাধিক ক্যাচ মিস ও মিসফিল্ডিংয়ের কারণে নিউজিল্যান্ড বড় চাপ থেকে বেরিয়ে গিয়ে লড়াকু সংগ্রহ গড়ে।
নিউজিল্যান্ডের স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭
(নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯, ইয়ং ৩০, ল্যাথাম ১৪; শরীফুল ২/২৭, রিশাদ ২/৪৪, তাসকিন ২/৫০, মিরাজ ১/৫৪, নাহিদ ১/৬৫)
বাংলাদেশের জন্য লক্ষ্য এখন ২৪৮ রান তবে ম্যাচে ফিল্ডিংয়ের ব্যর্থতা বড় অনুশোচনার জায়গা হয়ে থাকল।