বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ সূচনা এনে দিয়েছেন শরিফুল ইসলাম। কিউই ওপেনার নিক কেলিকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভেঙে দেন এই বাঁহাতি পেসার।
মিরপুরে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম ওভারে এই সাফল্য আসে। ওভারের দ্বিতীয় বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন কেলি। তবে পরের বলেই লেগ সাইডে খেলতে গিয়ে ভুল করেন তিনি। ব্যাটের কানায় লেগে বল সোজা আঘাত হানে লেগ স্টাম্পে, তাতেই ভাঙে ২১ রানের উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে ২৩ বলে ৭ রান করেন কেলি।
৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৪ রান। উইকেটে তখন ছিলেন হেনরি নিকোলস এবং তার সঙ্গে নতুন করে যোগ দেন উইল ইয়ং।
এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। শুরুটা ভালো হলেও এগোচ্ছে ধীরগতিতে। পানি পানের বিরতির আগে এখন পর্যন্ত ১৪ ওভার ব্যাটিং করে সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান।
শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন হেনরি নিকোলস ও নিক কেলি। উদ্বোধনী জুটি হয় ২১ রানের।
২৩ বলে ৭ রান করা কেলির স্টাম্প উপড়ে ফেলেন শরিফুল ইসলাম। এরপর উইল ইয়াংয়ের উইকেটও পেতে পারতেন তিনি। ১ রানে থাকা অবস্থায় স্লিপে তার ক্যাচ ছাড়েন সাইফ হাসান।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৮ রান যোগ হয় কিউইদের। আর পানি পানের বিরতির আগে বোর্ডে রান ১ উইকেটে ৫৫।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে নামে। মিরপুরে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হয় সকাল ১১টায় যা বাংলাদেশে ওয়ানডে ম্যাচের জন্য বেশ অস্বাভাবিক সময়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লক্ষ্যে এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইপিএল ও পিএসএলের কারণে নিয়মিত তারকাবিহীন এক অনভিজ্ঞ দল নিয়ে সফরে এসেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে খেলা একাদশ থেকে মুস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।
ঘরের মাঠে পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে কথা বলছে। ২০০৪ সালের পর থেকে বাংলাদেশ সফরে এসে কোনো সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড যা স্বাগতিকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে।