বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার (১৭ এপ্রিল)। সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ এবং নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে ছিলেন টম ল্যাথাম।
সংক্ষিপ্ত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরিজের আনুষ্ঠানিক সূচনা হয়। দুই অধিনায়ক ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে নিজেদের ভালো পারফরম্যান্সের প্রত্যাশার কথা জানান।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল মাঠে নামবে, অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ডও ভালো শুরুর প্রত্যাশায় থাকবে।
তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দুই দলই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিয়েছে। বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পাওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই এই সিরিজকে দেখছে উভয় দল।