বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

একসময় জাতীয় দলে সতীর্থ হিসেবে বাইশ গজ ভাগাভাগি করেছেন দু’জন। সময়ের পরিক্রমায় এখন একজন বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক দায়িত্বে, আরেকজন জাতীয় দলের নেতৃত্বে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কমিটির অধীনে প্রথম সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এদিকে আসন্ন সিরিজের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন মিরাজ। সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে স্বাভাবিকভাবেই উঠে আসে বিসিবি নেতৃত্বে পরিবর্তন এবং তামিম ইকবাল প্রসঙ্গ।
বোর্ডে ঘনঘন পরিবর্তন খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব ফেলে কি না- এমন প্রশ্নে মিরাজ জানান, পেশাদার ক্রিকেটার হিসেবে মাঠের বাইরের বিষয়গুলো তারা খুব একটা মাথায় নেন না। তাদের মূল লক্ষ্য পারফর্ম করা।
তিনি আরও জানান, নতুন বিসিবি সভাপতির সঙ্গে দলের কথা হয়েছে এবং তিনি দলের প্রশংসা করার পাশাপাশি ভালো খেলার জন্য উৎসাহ দিয়েছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায়।