বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই ৩৬ বছর বয়সী পেসার।
এ প্রসঙ্গে রুবেল হোসেন বলেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।
এরপর ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গে তিনি লিখেছেন, তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।
এ সময় তার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল। তিনি বলেন, আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস।
পোস্টের শেষে তিনি লিখেছেন, অনেক ভালোবাসা সবার প্রতি।
টেস্ট ক্রিকেটকে আরও আগেই বিদায় বলে দিয়েছিলেন রুবেল। ২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচটি ৯৫ রানে জিতেছিলো বাংলাদেশ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল। ঐ টেস্টে এক ইনিংস বল করে ১১৩ রানে ৩ উইকেট নেন তিনি। টেস্টটি ইনিংস ও ৪৪ রানে হারে টাইগাররা।দেশের হয়ে ২৭ টেস্টের ৪৪ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছেন রুবেল। ইনিংসে একবার পাঁচ বা ততোধিক উইকেট আছে এই পেসারের। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ১৬৬ রানে ৫ উইকেট।
২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার বল করে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার দাঁড় করান রুবেল। তার বোলিং গড়- ৭৬ দশমিক ৭৭ এবং ইকোনমি ৩ দশমিক ৯২। দেশের মাটিতে ১৫ টেস্টের ২৫ ইনিংসে ১৪টি ও বিদেশের মাটিতে ১২ টেস্টের ১৯ ইনিংসে ২২ উইকেট নেওয়া রুবেল ব্যাট হাতে ২৬৫ রান করেছেন । আর প্রথম শ্রেনির ক্রিকেটে বল হাতে ৬০ ম্যাচে ৯৭ উইকেট এবং ব্যাট হাতে করেন ৫৫৫ রান করেছেন এই পেসার। ২০২২ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।
এছাড়া ১০৪ ওয়ানডে ও ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন রুবেল।