বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিল জাতীয় দলে ফেরার লড়াইয়ে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারকা ফুটবলার নেইমারের জন্য। সেই লক্ষ্যেই বুধবার (১৫ এপ্রিল) কোপা সুদামেরিকানা গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখালেও দলকে জয় এনে দিতে পারেননি নেইমার। ম্যাচে গোল করলেও শেষ পর্যন্ত তার দল জয় বঞ্চিত হয়।
সাম্প্রতিক ইনজুরি কাটিয়ে ফেরার পর নিজের প্রথম গোলটি করে ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সান্তোসকে লিড এনে দিয়েছিলেন নেইমার। তবে নিজেদের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামা প্যারাগুয়ের দেপোর্তিভো রিকোলেতা প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায়। ফলে গ্রুপ ‘ই’তে তলানিতে নেমে যায় সান্তোস।
ইএসপিএন ব্রাজিলকে সাক্ষাৎকার দেওয়ার আগে দর্শকদের কটূক্তির জবাবে নেইমার 'চুপ থাকো' ইশারা করেন। পরে দল জয় না পাওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি।
নেইমার বলেন, 'আমরা ভুল করেছি। সবাই ভুল করেছি, এমনটা হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমরা ভালো খেলেছি, খারাপ খেলিনি। সমর্থকেরা নার্ভাস হয়ে যায় এবং চায় আমরা আরও জোরে খেলি। কিন্তু দল খেলছে, সুযোগও তৈরি করছে। তাদের হতাশা আমি বুঝি, তবে বুঝতে হবে ফুটবল এমনই, কখনও কখনও বল জালে যায় না।'
সাইডলাইন সাক্ষাৎকার শেষে টানেলের দিকে যাওয়ার সময় আবারও গ্যালারির দিকে তাকিয়ে কথা বলেন তিনি। একজন সমর্থককে উদ্দেশ করে মজা করে বলেন, 'তোমার আরও ট্রেনিং করা উচিত ছিল। তুমি তো মোটা হয়ে যাচ্ছ!'
হেসে চলে যেতে শুরু করলেও পরে আবার ফিরে এসে বলেন, 'তুমি ঠিকই বলেছ... এখন খুশি? আমি কি নষ্ট ছেলে? আমি এখানে আমার সর্বোচ্চটা দিচ্ছি। তোমাকে তোমার এক মিনিটের খ্যাতি দিয়ে দিলাম।'
নেইমার এবার গ্রীষ্মে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে চান। তবে ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইনজুরির কারণে তিনি ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন। গত ২২ ডিসেম্বর বাঁ হাঁটুতে ছোট একটি অস্ত্রোপচার করান তিনি, আর চলতি মাসের শুরুতে আরেকটি ফলো-আপ প্রক্রিয়াও সম্পন্ন করেছেন, যাতে জুনের বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন।