বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও হুমকিসূচক মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন নেপালের অলরাউন্ডার কারান কেসি। আম্পায়ারদের উদ্দেশে করা তার মন্তব্যকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। ঘটনার প্রেক্ষিতে কারান কেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার ম্যাচ ফির শতভাগ অর্থও জরিমানা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত নেপালের পিএম কাপের একটি ম্যাচ ঘিরে। গত শুক্রবার (১০ এপ্রিল) বাগমাতি ও মাধেশ-এর ম্যাচে আম্পায়ারের এক সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে।
পরবর্তীতে সেই ঘটনার একটি ছবি ‘ট্রল ক্রিকেট নেপাল’ নামের ফেসবুক পেজে পোস্ট করা হলে সেখানে গিয়ে উসকানিমূলক মন্তব্য করেন কারান কেসি। তিনি লেখেন, ‘কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তাহলে কয় ম্যাচের নিষেধাজ্ঞা হবে?’- যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশন। সমালোচনার মুখে পড়ে পরে ক্ষমাও চান কেসি। তবে তাতে শাস্তি এড়াতে পারেননি তিনি।
সিএএন জানিয়েছে, ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী আচরণ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলোয়াড়দের আচরণে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।