বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া ছয়জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চারজন ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। তবে নাহিদ রানা ও শরিফুল ইসলাম এখনো পাকিস্তানে অবস্থান করছেন।
প্রথমে এই দুই ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর অনুরোধে সেই সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। রোববার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
এতে করে নাহিদ ও শরিফুলের সামনে আরও একটি ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে। আগামী সোমবার করাচি জাতীয় স্টেডিয়াম-এ মুলতান সুলতানস-এর বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পেশোয়ার জালমি, পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। অন্যদিকে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতানস।
আগামী সপ্তাহেই শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। পাকিস্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ড সিরিজে খেলবে টাইগাররা।
১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি।