বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাসের সূচনা হয়েছে মেরি-লুইস এতার হাত ধরে। ইউনিয়ন বার্লিন তাকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে, যা পুরুষদের বুন্দেসলিগার ইতিহাসে প্রথম কোনো নারীকে হেড কোচ হিসেবে নিয়োগের নজির।
ক্লাবটির এমন সিদ্ধান্ত আসে সাম্প্রতিক কোচ পরিবর্তনের প্রেক্ষাপটে। স্টেফেন বাউমগার্টকে বরখাস্ত করার পাশাপাশি তার সহকারী ড্যানিলো ডি সুজা ও কেভিন ম্যাককেনাকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
হাইডেনহাইমের বিপক্ষে ৩-১ গোলের পরাজয়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে নতুন নেতৃত্বে দলকে পুনর্গঠনের লক্ষ্যেই এতা’র হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
৩৪ বছর বয়সি এতা ২০২৩ সাল থেকে ক্লাবটির সঙ্গে যুক্ত। এর আগে তিনি পুরুষদের বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী সহকারী কোচ হিসেবে ইতিহাস গড়েছিলেন। এবার সেই পথেই আরও বড় মাইলফলক স্পর্শ করলেন।
বর্তমানে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে থাকা ইউনিয়ন বার্লিন টানা খারাপ পারফরম্যান্সে ভুগছে। শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটি রেলিগেশন প্লে-অফের ঝুঁকির কাছাকাছি অবস্থান করছে। ক্লাবের ক্রীড়া পরিচালক হর্স্ট হেল্ট জানান, দলের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়, তাই পরিবর্তন জরুরি ছিল।
নিজের নতুন দায়িত্ব নিয়ে এতা বলেন, চ্যালেঞ্জটা কঠিন, তবে আমি আত্মবিশ্বাসী। দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে পারব।
আগামী সপ্তাহে ভিএফএল উলফসবার্গ-এর বিপক্ষে ম্যাচ দিয়ে টাচলাইনে দেখা যাবে এতা'কে। ইতিমধ্যেই ইউরোপীয় ফুটবলে নারীদের অগ্রযাত্রায় নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি।