বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রিকেটে বয়স যে কেবল একটি সংখ্যা- তা আবারও প্রমাণ করলেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। প্রতিপক্ষের বোলার কে, সেটা যেন তার কাছে কোনো বিষয়ই না। নিজের স্বাভাবিক আক্রমণাত্মক মানসিকতা নিয়েই তিনি মাঠে নামেন, আর সেখানেই গড়ে ওঠে বিস্ময়ের গল্প।
শুক্রবার রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন বৈভব। আগের ম্যাচে জসপ্রিত বুমরার প্রথম বলেই ছক্কা হাঁকানোর পর, এদিনও একই আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন তিনি। ভুবনেশ্বর কুমার ও জজ হ্যাজলউডের মতো অভিজ্ঞ বোলারদের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিজের উপস্থিতি জানান দেন।
বিশেষ করে হ্যাজেলউডের এক ওভারে ১৯ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দিকে টেনে নেন এই কিশোর। মাত্র ১৫ বলেই তুলে নেন ঝড়ো হাফসেঞ্চুরি, যা আইপিএলের ইতিহাসে অন্যতম দ্রুততম। শেষ পর্যন্ত ২৮ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৬ উইকেটের জয় এনে দেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার, স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ৩০০।
তার এই ইনিংসে অনেকটাই ম্লান হয়ে যান বিরাট কোহলির মতো তারকাও। এমন তুলনা করা কঠিন হলেও, মাঠের পারফরম্যান্সই যেন সেই বাস্তবতাকে সামনে নিয়ে আসছে।
মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে নতুন ইতিহাসও গড়েছেন বৈভব। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায় উঠে এসেছেন তৃতীয় স্থানে। পাশাপাশি আইপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করা ভারতীয় হিসেবেও নিজের নাম লিখিয়েছেন এই তরুণ প্রতিভা।
এর আগে ১৫ বলে হাফসেঞ্চুরি কে করেছিলেন জানেন? উত্তর বৈভবেরই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চলতি আসরেই করেছিল সে। এছাড়া ইউসুফ পাঠানও ১৫ বলে অর্ধ-শতক করেছিলেন। এই তালিকায় সবার উপরে যশস্বী জয়সওয়াল। ১৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি।
বৈভবের নজির এখানেই শেষ হচ্ছে না। পাওয়ার প্লেতে তিনবার ৫০ এর বেশি রান করল সে। জস বাটলারের সঙ্গে একই সঙ্গে রয়েছে ১৫ বছরের এই প্রতিভাবান ক্রিকেটার। এছাড়া আইপিএলে ২০ বলের কমে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করার তালিকাতেও জায়গা করে নিল বৈভব। এক কিংবা দুইবার নয়? বৈভব এই নজির গড়ল তিনবার। তবে নিকোলাস পুরান ৪ বার ২০ বলের কমে হাফসেঞ্চুরি করে তার উপরে অবস্থান করছেন।
বৈভবের এমন পারফরম্যান্সের পর এবারের আইপিএলের চ্যাম্পিয়ন কি রাজস্থান রয়্যালস? ১৬তম ম্যাচের শেষে এই প্রশ্নটা জোর দিয়ে করতেই পারেন আপনি। সব মিলিয়ে চলতি আসরে টানা চার ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস।