বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লা লিগায় নিজেদের মাঠে জয় হাতছাড়া করেছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিরোনার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিতে পারেনি দলটি।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। কিছুক্ষণ পর ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোলে সমতা টানেন তমাস লেমা।এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল।
লা লিগায় ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেরে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাই বড় অঘটন না ঘটলে বার্সেলোনার কাছে লা লিগার শিরোপা হারাতে বসেছে রিয়াল।