বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ঢাকায় পা রাখার আগেই স্কোয়াডে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরকে সামনে রেখে ঘোষিত দলে ইনজুরি ও ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে বেশ কিছু রদবদল করতে হয়েছে কিউইদের।
দ্বিপাক্ষিক এই সিরিজ খেলতে শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে নিউজিল্যান্ড দলের। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ, যার প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, খেলা শুরু হবে সকাল ১১টা থেকে। এরপর ২৭ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যেখানে তিনটি ম্যাচই শুরু হবে বিকেল দুইটায়।
সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ডান হাতের চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার বদলে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।
এছাড়া ওয়ানডে সিরিজ না খেলেই পাকিস্তান সুপার লিগে অংশ নিতে যাচ্ছেন পেসার বেন সিয়ার্স, যা কিউইদের বোলিং আক্রমণে কিছুটা প্রভাব ফেলতে পারে।
তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। এর মধ্যে ও’রুর্ক আছেন ওয়ানডে দলে, টিকনার সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডে, আর ফিশার জায়গা করে নিয়েছেন দুই ফরম্যাটেই।
এদিকে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এই সিরিজে থাকছেন না। আইপিএলে ব্যস্ত থাকায় ছুটি নিয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার টম ল্যাথাম।