বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
উরুগুয়ের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পর এই প্রথমবারের মতো তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানান।
সম্প্রতি দেশটির জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওভাসিওন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, জাতীয় দল তার কাছে সবসময়ই বিশেষ একটি জায়গা। আসন্ন বিশ্বকাপের আগে দল যদি তাকে প্রয়োজন মনে করে, তবে তিনি ফেরার ব্যাপারে ইতিবাচক।
সুয়ারেজ বলেন, “জাতীয় দল সব সময়ই এমন এক জায়গা, যেখানে আমি থাকতে চাই। যদি দল আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনোই দেশকে ‘না’ বলতে পারবো না।”
তিনি জানান, মূলত তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্যই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখনো নিজেকে সক্রিয় মনে করেন এবং দলের প্রয়োজনে আবারও মাঠে নামতে প্রস্তুত।
উল্লেখ্য, উরুগুয়ের জার্সিতে ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবেগঘন বিদায় নিয়েছিলেন তিনি।
এখন দেখার বিষয়, বিশ্বকাপের আগে উরুগুয়ে দল তার অভিজ্ঞতাকে আবার কাজে লাগাতে চায় কিনা।