বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদল ঘটেছে। নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
দেশের ক্রিকেটের এই ক্রান্তিকালে নতুন পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তামিম ইকবালের দায়িত্বগ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র সহ-সভাপতি রাজীব শুক্লা।
গতকাল এনএসসি জানিয়েছে, বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে।
এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
তামিম ইকবালের নতুন এই যাত্রায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা।
তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার এই নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’
সাম্প্রতিক সময়ে বিসিসিআই ও বিসিবির মধ্যে সম্পর্ক খুব একটা সুখকর ছিল না। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা এবং পরবর্তীতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি জানানোর মধ্য দিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এমনকি নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি তুলে আইসিসির সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছিল বিসিবি।
তবে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রেক্ষাপট দ্রুত বদলাতে শুরু করে। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পরই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছিলেন।