বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্ব ফুটবলের অভিজ্ঞ ও সফল কোচদের একজন মিরচা লুচেস্কু আর নেই। ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোমানিয়ার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই তার মৃত্যু ঘটে।
জানা যায়, গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থতা অনুভব করায় তিনি কোচের পদ থেকে সরে দাঁড়ান। পরদিন শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রায় ৪৭ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে লুচেস্কু ফুটবল বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অসংখ্য সাফল্য অর্জন করেছেন।
১৯৭৯ সালে করভিনুল হুনডোয়ারার হয়ে শুরু করা এই পথচলা শেষ হয় ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে রোমানিয়ার দায়িত্ব নেওয়ার মাধ্যমে। তার অধীনেই গত ২৬ মার্চ তুরস্কের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচটি খেলেছিল রোমানিয়া।
দুর্ভাগ্যবশত ১-০ ব্যবধানে হেরে যাওয়ায় তার দল বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি, যা ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
তিনি শুধু রোমানিয়া নয়, ইউরোপের বড় বড় ক্লাব যেমন ইন্টার মিলান, গালাতাসারে, বেসিকতাস, শাখতার দোনেৎস্ক এবং ডায়নামো কিয়েভের মতো দলের ডাগআউট সামলেছেন। তার মৃত্যুতে গালাতাসারে এবং ইন্টার মিলানের মতো ক্লাবগুলো গভীর শোক প্রকাশ করে তাকে ‘ফুটবল ইতিহাসের এক চিরস্থায়ী কিংবদন্তি’ হিসেবে অভিহিত করেছে।
কোচিংয়ের পাশাপাশি খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন অনন্য। রোমানিয়ার হয়ে ৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ১৯৭০ সালের বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
লুচেস্কুর মৃত্যুতে শোক জানিয়ে রোমানিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি রাজভান বার্লানু বলেন, আজ রোমানিয়া এবং বিশ্ব ফুটবলের জন্য একটি কালো দিন। মিরচা লুচেস্কু কেবল একজন কোচ ছিলেন না, তিনি ছিলেন প্রজন্মের পর প্রজন্ম খেলোয়াড়দের জীবন গড়ার কারিগর। ফুটবলের প্রতি তার ভালোবাসা এবং প্রভাব পরিমাপ করা অসম্ভব।