বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাফুফে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে -সংগৃহীত ছবি
দক্ষিণ এশিয়ার ফুটবল মঞ্চে আবারও সাফল্যের পতাকা উড়িয়েছে বাংলাদেশের যুব দল। টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার খেলোয়াড়দের জন্য বড় পুরস্কারের ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে প্রত্যেক ফুটবলার মাসিক ১ লাখ টাকা করে বেতন পাবেন।
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা জয়ের পর শনিবার (৪ এপ্রিল) রাতে দেশে ফেরে চ্যাম্পিয়ন দল। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে জড়ো হয় ভক্ত-সমর্থকরা। সেখান থেকে ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে যেখানে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মাননা জানানো হয় এবং বিভিন্ন পর্যায় থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, দলের প্রত্যেক খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি ঢাকা সিটি করপোরেশন থেকেও আলাদা প্রণোদনার ঘোষণা দেওয়া হয়।
তবে সবচেয়ে বড় ঘোষণা আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। শুরুতে ক্রীড়া প্রতিমন্ত্রী পুরস্কারের ইঙ্গিত দিলেও নির্দিষ্ট কিছু জানাননি। পরে জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলের প্রতিটি খেলোয়াড়কে মাসে ১ লাখ টাকা করে বেতন দেওয়া হবে।
এই সিদ্ধান্তকে দেশের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন আর্থিক নিরাপত্তা তরুণ খেলোয়াড়দের আরও মনোযোগী ও পেশাদার হতে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের পথকে আরও মজবুত করবে।