বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইনজুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকার পর দুর্দান্তভাবে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিরে এসেই জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন এই পর্তুগিজ তারকা।
শুক্রবার (৩ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাজমাকে। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আল নাসর, আর সেই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন রোনালদো।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ক্রিষ্টিয়ানো রোনালদো। ৫৬ মিনিটে পেনাল্টিতে ব্যক্তিগত প্রথম গোল করার পর ৭৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। এর ফলে সিআর সেভেনের ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৬৭। ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার পথে পর্তুগীজ সুপারস্টার আরও এক ধাপ এগিয়ে গেল।
আল নাসরের হয়ে এদিন জোড়া গোলের দেখা পেয়েছেন সাদিও মানেও। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন তিনি। বাকী গোলটি আসে আব্দুল্লাহ আল হামদানের পা থেকে।