বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর -ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অভিযোগকারী ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা জানিয়েছেন, ব্যক্তিগত আর্থিক লেনদেনের মাধ্যমে আসিফ আকবর তার কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ করলেও তা পুরোপুরি ফেরত দেননি।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের মার্চ মাসে আসিফের অনুরোধে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এর একটি অংশ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এবং বাকি অর্থ নগদে দেওয়া হয়েছিল।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত মাত্র ৩৯ লাখ টাকা ফেরত পাওয়া গেছে বলে দাবি করেছেন অভিযোগকারী। তার ভাষ্য অনুযায়ী, এখনও ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা বকেয়া রয়েছে।
পাওনা অর্থ ফেরতের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে এবং নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে জিডির ভিত্তিতে বিষয়টি মামলায় রূপ নেয় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত তদন্তের নির্দেশ দেয়। সেই নির্দেশনা অনুযায়ী পিবিআই ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।