বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আর্জেন্টিনা জাতীয় দল ও লিওনেল মেসি অর্থ নেওয়ার পরও ম্যাচ খেলতে না এসে রাজ্যের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন ভারতের কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
ভি আব্দুরাহিমান বলেন, লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলকে কেরালায় এনে একটি ম্যাচ আয়োজন করার জন্য তিনি বহুবার আলোচনা করেছিলেন। তার ভাষায়, এই আন্তর্জাতিক দলকে আনতে প্রায় ২৫০ কোটি টাকা জোগাড় করাও সহজ ছিল না।
তিনি বলেন, কিন্তু টাকা নেওয়ার পরও আর্জেন্টিনা দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। প্রতিশ্রুতি দেওয়ার পরও তারা আসেনি।
মন্ত্রী বলেন, খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন যে আর্জেন্টিনা আরও পাঁচটি দেশের সঙ্গেও এমন করেছে। তিনি বলেন, তারা ওই দেশগুলো থেকেও টাকা নিয়েছে, কিন্তু খেলতে যায়নি। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমাদের তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং ক্ষতিপূরণ দাবি করতে হবে।
তিনি জানান, দলের আগমনের জন্য তিনি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী ছিলেন, তাই এই প্রতারণা তাকে হতাশ ও কষ্ট দিয়েছে। তার ভাষায়, এতে কেরালার ফুটবলপ্রেমীরাও হতাশ হয়েছে। আমার এই দুঃখ আমি কাকে বলব জানি না।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরেই মন্ত্রী ঘোষণা করেছিলেন যে আর্জেন্টিনা দল ও মেসি চলতি বছরের মার্চে কেরালায় আসবেন।
এছাড়া কেরালার আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, তিনি এবার তিরুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে উন্নয়নের ঘাটতি রয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এটি জয়ী হওয়ার সহজ আসন খোঁজার জন্য নয়, বরং নিজের জন্মস্থান হওয়ায় এবং এলাকার উন্নয়নের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, তিনুর আসন থেকে তার অনুপস্থিতি দলকে ক্ষতিগ্রস্ত করবে না। কেরালায় বিধানসভা নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।