বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে বুধবার (১ এপ্রিল)। হাবিবুল বাশারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি প্রথম দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বৈঠকে বসে। যদিও প্রথম দিনের সভায় দল নির্বাচনের বিস্তারিত আলোচনা হয়নি। তবুও নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে প্রাথমিক ভাবনা স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক।
নিউজিল্যান্ড তাদের আসন্ন বাংলাদেশ সফরের জন্য তুলনামূলকভাবে অনভিজ্ঞ দল ঘোষণা করেছে। টম ল্যাথারের নেতৃত্বে স্কোয়াডে অনেক নিয়মিত তারকা ক্রিকেটারের অনুপস্থিতি বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা বিবেচনা করে দল সাজানোর পক্ষপাতি নন হাবিবুল বাশার। তিনি বলেন, প্রতিটি সিরিজই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তাই সর্বোত্তম দল নিয়েই মাঠে নামা উচিত।
হাবিবুল বাশার বলেন, আমরা মাত্র দায়িত্ব নিয়েছি। প্রথম দিনে সৌজন্যমূলক আলোচনা হয়েছে বেশি। দল নির্বাচন নিয়ে বিস্তারিত কিছু হয়নি। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেরা দল খেলানোই ভালো।
তিনি বলেন করেন, নিউজিল্যান্ড কেমন দল পাঠিয়েছে, সেটা আমাদের মূল চিন্তা নয়। আমাদের ভাবতে হবে বাংলাদেশের জন্য কোন দলটি আদর্শ। সবার সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত বলা যাবে।
প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার পর পূর্বনির্ধারিত উমরাহ পালনে গিয়েছিলেন হাবিবুল বাশার, মঙ্গলবার (৩১ মার্চ) দেশে ফিরে তিনি নিউজিল্যান্ডের স্কোয়াডও পর্যালোচনা করেছেন। তার মতে, তারকা ক্রিকেটার কম থাকলেও দলটি মোটেও দুর্বল নয়।
তিনি বলেন, নিউজিল্যান্ডের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। তাদের ক্রিকেটের গভীরতা বিশ্ব দেখেছে। তারা খুবই পেশাদার দল। তাই সহজ জয় ভাবার সুযোগ নেই, জিততে হলে ভালো খেলতেই হবে।
নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে।