বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৬-২৭ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির ২১ জন ক্রিকেটারের তালিকা ঘোষণা করেছে। তালিকা থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তরুণ ওপেনার স্যাম কনস্টাস।
আগামী এক বছরে ২০টি টেস্ট খেলার ব্যস্ত সূচি সামনে রেখে দল গঠনে টেস্ট ও মাল্টি-ফরম্যাট ক্রিকেটারদের দিকেই বেশি ঝুঁকেছে অস্ট্রেলিয়া। সে কারণেই আউট-অফ-ফর্ম ২০ বছর বয়সী কনস্টাসের বদলে দলে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী ওপেনার জেক ওয়েদারাল্ড।
একই কারণে গত মৌসুমের তালিকা থেকে বাদ পড়েছেন হোয়াইট-বল বিশেষজ্ঞ ম্যাক্সওয়েল ও ম্যাট শর্ট। এছাড়া অবসর নেওয়া ওপেনার উসমান খাজা এবং ইনজুরিতে থাকা পেসার ল্যান্স মরিসও নেই নতুন চুক্তিতে। চমক হিসেবে জায়গা পাননি পেসার ঝাই রিচার্ডসনও। চার বছর পর বক্সিং ডে অ্যাশেজ টেস্টে খেললেও ২৯ বছর বয়সী এই বোলারকে রাখা হয়নি তালিকায়।
মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডের উত্তরসূরি হিসেবে বিবেচিত হলেও তাকে উপেক্ষা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বরং অ্যাশেজজয়ী পেসার ব্রেন্ডান ডগেট ও মাইকেল নেসারকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি বলেন, আগামী ১২ মাসে বিভিন্ন কন্ডিশনে ব্যস্ত টেস্ট সূচি রয়েছে। সেই বিবেচনায় চুক্তির তালিকায় টেস্ট ও মাল্টি-ফরম্যাট ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে।
আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুম। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে দলটি।
বছরের শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট-বল সিরিজের পর টানা ১৪ সপ্তাহে ১০টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্টের পর ২১ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ।
মৌসুমের শেষ হবে ২০২৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্ট দিয়ে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটাররা
জাভিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডান ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।