বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্রিকেট মাঠে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত স্টিভ স্মিথ, মাঠের বাইরেও সমান দক্ষতার পরিচয় দিচ্ছেন। প্রাণবন্ত ব্যক্তিত্বের এই অস্ট্রেলিয়ান তারকা শুধু ব্যাট হাতেই নয়, অর্থ ব্যবস্থাপনাতেও বেশ কৌশলী। সম্প্রতি একটি সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে তিনি সবাইকে চমকে দিয়েছেন। জানা গেছে, মাত্র এক দিনের ব্যবধানে তার মোট সম্পদ বেড়েছে প্রায় ১৭ কোটি টাকা।
২০১৫ সালে স্মিথ এক লাখ ডলার বিনিয়োগ করেছিলেন অনলাইন বেডিং ও ফার্নিচার রিটেইলার কোয়ালাতে, যেখানে তার ১০ শতাংশ অংশীদারিত্ব ছিল। বর্তমানে তার অংশীদারিত্ব কমে ৩.৯ শতাংশ হলেও, তিনি কোম্পানির অষ্টম প্রধান শেয়ারহোল্ডার।
মঙ্গলবার (৩১ মার্চ) কোয়ালা তার শেয়ারগুলি অস্ট্রেলিয়ান স্টক এক্সচেঞ্জে (এএসএক্স) তালিকাভুক্ত করলে, স্মিথের শেয়ারের মূল্য দাঁড়ায় ১ কোটি ১৯ লাখ ডলারে। দিনের শেষে শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়ে তা ছাড়িয়ে যায় ১ কোটি ৩২ লাখ ডলার, যা প্রায় ১.৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৭ কোটি ১৭ লাখ টাকা।
এটি স্মিথের প্রথম বিনিয়োগ নয়। তিনি ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার ফিনটেক অ্যাপ ব্যাম্বুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যা ব্যবহারকারীদের ডিজিটাল কারেন্সি ও মূল্যবান ধাতুতে ছোট বিনিয়োগ করার সুযোগ দেয়। এছাড়া স্মিথ ওট মিল্ক গুডনেস এর সহ-প্রতিষ্ঠাতা এবং অনলাইন ফটোগ্রাফি মার্কেটপ্লেস স্ন্যাপার-এ প্রাথমিক বিনিয়োগকারী ছিলেন।
স্টিভ স্মিথের ব্যাটিং দক্ষতা যেমন তাকে ক্রিকেটবিশ্বে অনন্য জায়গা দিয়েছে, তেমনি বিনিয়োগে তার প্রজ্ঞা তাকে অর্থনৈতিক সফলতার উচ্চতায় পৌঁছে দিয়েছে।