বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাত্র ১২.১ ওভারে সহজ জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ম্যাচে সব নজর কেড়েছেন ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বোলিং আক্রমণ পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে গেছে।
সোমবার (৩০ মার্চ) রাতে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। ইনিংসের প্রথম বলেই জীবন পাওয়ার পর পরের বলেই ছক্কা হাঁকিয়ে নিজের উপস্থিতি জানান দেন তিনি।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পাওয়ার প্লের মধ্যেই মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন এই কিশোর, যা আইপিএলে রাজস্থানের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। এই রেকর্ডে শীর্ষে আছেন তারই উদ্বোধনী সঙ্গী যশস্বী জয়সওয়াল, তিনি ২০২৩ সালে ১৩ বলে ফিফটি করেছিলেন।
শেষ পর্যন্ত সপ্তম ওভারে আউট হওয়ার আগে ৪ চার ও ৫ ছক্কায় ১৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন সূর্যবংশী। তার তাণ্ডবে পাওয়ার প্লেতেই ৭৪ রান তুলে নেয় রাজস্থান। পরে ধ্রুব জুরেল ১৮ রান করে আউট হলেও, আর কোনো বিপদ হতে দেননি জয়সওয়াল ও রিয়ান পরাগ। জয়সওয়াল ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন, আর পরাগ যোগ করেন ১৪ রান।
চেন্নাইয়ের পক্ষে একমাত্র সাফল্য পান আনশুল কাম্বোজ, তিনি ২টি উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চেন্নাই। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে ৮২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে কিছুটা এগিয়ে নেন জেমি ওভারটন, যিনি ৩৬ বলে ৪৩ রান করেন।
রাজস্থানের হয়ে বল হাতে সমান তালে আঘাত হানেন জফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা, প্রত্যেকে নেন দুটি করে উইকেট।