বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আন্তর্জাতিক ফুটবলের সাম্প্রতিক সূচি শেষে ফিফা র্যাংকিংয়ে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। একদিকে ভিয়েতনামের বিপক্ষে পরাজয়ের ধাক্কায় পিছিয়ে গেছে বাংলাদেশ, অন্যদিকে জয় তুলে নিয়ে এগিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হার বাংলাদেশের জন্য বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে লাল-সবুজের দল। আগে যেখানে তাদের অবস্থান ছিল ১৮০তম, এখন তা নেমে দাঁড়িয়েছে ১৮১তম স্থানে।
অন্যদিকে, নিজেদের অবস্থান আরও শক্ত করতে জয় তুলে নিয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা, যা তাদের পুনরুদ্ধারের প্রচেষ্টাকে আরও বেগবান করেছে।
অবনমন হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে সাত নম্বরে চলে গেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাজিলের এই পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর ছয়ে উঠেছে নেদারল্যান্ডস।
অন্যদিকে ব্রাজিলকে হারিয়ে ১৮৭৩.৯৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসে ফ্রান্স। র্যাংকিংয়ের গত হালনাগাদে ম্যাচ না খেলায় আর্জেন্টিনা তিনে নেমে গিয়েছিল। তবে শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর আর্জেন্টিনার পয়েন্টেও যোগ হয়েছে নতুন মাত্রা। এই জয়ের ফলে আলবিসেলেস্তেদের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ঠিক ১৮৭৩.৯৬—যা ফ্রান্সের সমান।
ফলে দুই নম্বর স্থানটি নিয়ে এখন দুই দলের মধ্যে চলছে সমানে সমান লড়াই।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানটি নিজের দখলেই রেখেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন না হলেও ৭ থেকে ১০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে অবস্থান করছে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।
দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে এবারের আপডেটে সবচেয়ে বেশি উন্নতি দেখিয়েছে চিলি।
প্রীতি ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে তিন ধাপ এগিয়ে এখন তারা ৫২ নম্বরে উঠে এসেছে। তবে আন্তর্জাতিক বিরতির সব কটি ম্যাচ শেষ হওয়ার পরই ফিফার চূড়ান্ত অফিসিয়াল র্যাঙ্কিং নির্ধারিত হবে।
উল্লেখ্য, ফিফা এখন প্রথাগত পদ্ধতির বদলে লাইভ আপডেট চালু করেছে। ফলে প্রত্যেক ম্যাচ শেষেই র্যাংকিং স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়।