বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল। বাংলাদেশ এবং ভারত দুই দলই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ চারে পৌঁছেছে। তাই বাকি ম্যাচটি কেবল সেরা গ্রুপের স্থান নির্ধারণের লড়াই হিসেবে রূপ নিয়েছে। শনিবার (২৮ মার্চ) মালদ্বীপের মালেতে ‘বি’ গ্রুপের দুই দলের বাকি থাকা ম্যাচ অনুষ্ঠিত হবে বিকাল ৪টা ৪৫ মিনিটে। উভয় দলই যথাসম্ভব ভালো খেলার চেষ্টা করবে গ্রুপের শীর্ষে থাকার জন্য।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। গত ২৪ মার্চ যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জাদুতে ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করে বাংলাদেশেদ। দলের হয়ে অভিষেকেই জোড়া গোল আসে তার পা থেকে। করেন ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল। আর দ্বিতীয় গোলটি করেন হেড থেকে।
অন্যদিকে, ২৬ মার্চ ভারতের কাছেও হেরে যায় পাকিস্তান অনূর্ধ্ব-২০ দল। ওমাঙ দোদুমের জোড়া গোল ও বিশাল যাদবের এক গোলে ৩-০ ব্যবধানে জয় পায় ভারতের যুবারা পাকিস্তানের বিপক্ষে। ওই হারে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের।
‘বি’গ্রুপের ম্যাচে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দল গ্রুপসেরা হবে প্রথম সেমিফাইনালে আগামী ১ এপ্রিল তাদের প্রতিপক্ষ নেপাল আর রানার্সআপ দল ৩ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটানের।