বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র ১৯তম আসর শুরু হচ্ছে শনিবার (২৮ মার্চ)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।
আসরের জন্য পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এছাড়া, আনুষ্ঠানিক সম্প্রচারকারী স্টার স্পোর্টস ইংরেজি ভাষার ধারাভাষ্যকার প্যানেলও ঘোষণা করেছে। ২৭ জন তারকাখচিত ধারাভাষ্যকারের মধ্যে রয়েছেন কিংবদন্তি ভারতীয় কণ্ঠ রবি শাস্ত্রী, হর্ষ ভোগলে এবং সুনীল গাভাস্কার।
অন্যদিকে ১২টি ভাষায় ১৫০ জনেরও বেশি ধারাভাষ্যকারের নাম রয়েছে। এর মধ্যে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, ভোজপুরি, হরিয়ানভি, মারাঠি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবি এবং মালয়ালমের মতো আরও বেশ কয়েকটি স্থানীয় ও আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্যের ব্যবস্থার রাখা হয়েছে।
এবারের আসরে সেরা বিদেশী ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, ফাফ ডু প্লেসিস, ইংল্যান্ডের কেভিন পিটারসেন এবং ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লাকের্র মতো তারকা রয়েছেন। তবে বাংলাদেশ ও পাকিস্তানের কোনো ধারাভাষ্যকার তালিকায় স্থান পায়নি।
অন্যদিকে ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং দীপ দাশগুপ্ত, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, আকাশ চোপড়া, হরভজন সিং, ইরফান পাঠান, বীরেন্দ্র শেবাগ, অনিল কুম্বলে এবং অন্যান্যদের পাশাপাশি হিন্দি ভাষার জন্য ২১ সদস্যের ধারাভাষ্য প্যানেল প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বছর ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।