বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ভিনিসিউস জুনিয়র জানিয়েছেন, তিনি ব্রাজিলকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখছেন না। তবে দল হিসেবে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন এই তারকা উইঙ্গার।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর প্রতিটি আসরে ‘হেক্সা’ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও সাফল্য পায়নি সেলেসাওরা।
আগামী বিশ্বকাপকে ঘিরে আবারও ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে, আর সেই লড়াইয়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভিনিসিউস।
বিশ্বকাপের আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। সাম্প্রতিক পারফরম্যান্স ও দলের গভীরতায় অনেক দলকে ফেবারিট ধরা হলেও নিজেদের সেই তালিকায় রাখছেন না ভিনিসিউস।
তার ভাষায়, সাম্প্রতিক ফলাফলের ভিত্তিতে ব্রাজিল ফেবারিট নয়। তবে দলের ইতিহাস ও জার্সির মর্যাদা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে তারা।
এদিকে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্রাজিল। দল নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও কোচের কৌশলের প্রশংসা করেছেন ভিনিসিউস। তিনি বলেন, কোচ দলের ওপর থেকে চাপ কমিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছেন।
চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই তারকা। ৪৩ ম্যাচে করেছেন ১৭ গোল, সঙ্গে আছে ৮টি সহায়তা। তবে জাতীয় দলে সেই পারফরম্যান্স ধরে রাখতে না পারার আক্ষেপ রয়েছে তার। আসন্ন বিশ্বকাপে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চান তিনি।
বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৮ মে ঘোষণা করা হবে চূড়ান্ত দল। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।