বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। ১৭৮ কোটি মার্কিন ডলারে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা অধিগ্রহণ করেছে চার প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার ৬৬০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৩২০ কোটি টাকার সমান।
২০০৮ সালে আইপিএলের সূচনালগ্নে বিজয় মালিয়ার প্রতিষ্ঠান ১১ কোটি ১৬ লাখ মার্কিন ডলারে দলটি কিনেছিল। সময়ের ব্যবধানে ফ্র্যাঞ্চাইজিটির মূল্য বহু গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ১৫০০ শতাংশ বেশি দামে লেনদেন সম্পন্ন হয়েছে।
বর্তমান মালিকানা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (ইউএসএল)। এতদিন তাদের সহযোগী প্রতিষ্ঠান রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে আসছিল।
ইউএসএলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মালিকানা গেছে ভারতের চার প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম আদিত্য বিরলা গ্রুপ, দ্য টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স এবং বিএক্সপিই’র (ব্ল্যাকস্টোনের পারপেচুয়াল প্রাইভেট ইকুইটি স্ট্র্যাটেজি) কাছে। এই মালিকানার আওতায় বেঙ্গালুরুর পুরুষ ও নারী দুটি দলই থাকবে।
উইমেনস প্রিমিয়ার লিগেও সর্বশেষ আসরে শিরোপা জিতেছে বেঙ্গালুরুর নারী দল।
ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান মূল্য যে কতটা বড়, তা বোঝা যায় সাম্প্রতিক আরেকটি তুলনায়। ২০২১ সালে আইপিএলের নতুন দুই দল গুজরাট লায়ন্স ও লখনৌ সুপার জায়ান্টস বিক্রি হয়েছিল মোট ১২ হাজার ৭১৫ কোটি রুপিতে। অর্থাৎ ওই দুই দলের সম্মিলিত মূল্যের চেয়েও প্রায় ৪ হাজার কোটি রুপি বেশি খরচ হয়েছে শুধু আরসিবিকে কিনতে।
দীর্ঘদিন ধরেই দর্শক সমর্থন, বিজ্ঞাপন বাজার ও ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আইপিএলের অন্যতম বড় নাম ছিল বিরাট কোহলির দল। তবে মাঠের সাফল্য ধরা দিচ্ছিল না। অবশেষে গত মৌসুমে কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার শিরোপা জেতে আরসিবি, যা ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড মূল্য আরও বাড়াতে বড় ভূমিকা রেখেছে।