বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ার পর থেকে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকা আসিফ আকবর এবার নতুন করে আইনি বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। পাওনা টাকা পরিশোধ না করে দীর্ঘদিন ধরে টালবাহানা করার কারণে মো. সালাহউদ্দিন ভূঞা নামের এক ব্যবসায়ী রাজধানীর রমনা মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্য অনুযায়ী, গত ৪ মার্চ ২০১৬ তারিখে দুপুর ১২টার দিকে আসিফ আকবরের ব্যবসায়িক অনুরোধে একটি বড় লেনদেন সম্পন্ন হয়। সালাহউদ্দিন ভূঞা জানান, ডা. কাজী মাজহারুল ইসলাম এবং পিজি হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এই অর্থের একটি অংশ আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ সরাসরি নগদে দেওয়া হয়েছিল।
অভিযোগকারী সালাহউদ্দিন ভূঞার দাবি, লেনদেনের পর আসিফ আকবর তাকে মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা অদ্যাবধি পরিশোধ করেননি। পাওনা টাকা ফেরত চাইলে আসিফ আকবর দীর্ঘ সময় ধরে নানাভাবে সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
পাওনা টাকা ফেরত না পাওয়ায় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছেন সালাহউদ্দিন ভূঞা। রমনা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর করা এই আবেদনে ডিউটি অফিসার হিসেবে আবু হানিফ স্বাক্ষর করেছেন। ডায়েরি সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে।
বিসিবি পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে গুঞ্জন আছে, আসিফ গতকালই দেশ ছেড়ে লন্ডন পাড়ি জমিয়েছেন।