বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাকিব আল হাসান, ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া এ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় একজন অলরাউন্ডার হিসেবে পরিচিত। মাগুরার স্থানীয় মাঠ থেকে যাত্রা শুরু করে বিকেএসপি হয়ে মিরপুরের আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা তৈরি করেছেন সাকিব।
জন্মদিন উপলক্ষে সতীর্থ, সাবেক ক্রিকেটার এবং ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তার ক্রিকেট ক্যারিয়ার ও অবদানের প্রশংসা করে নানা বার্তা শেয়ার করছেন অনেকে। দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলা মুশফিকুর রহিমও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সাকিবের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকুর রহিম লিখেছেন, দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।
অন্যদিকে পেসার রুবেল হোসেন সাকিবকে ভিন্নভাবে মূল্যায়ন করেছেন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।
সাবেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও শুভেচ্ছা জানিয়েছেন সাকিবকে। তিনি লিখেছেন, শুভ জন্মদিন, আমার প্রিয় বড় ভাই ও সম্মানিত বস। আপনি আমার জীবনে শুধু একজন অভিভাবকসুলভ বড় ভাই নন, বরং একজন অসাধারণ গাইড ও অনুপ্রেরণার উৎস। আপনার নেতৃত্ব, সাহস, আর পরিশ্রম আমাকে প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখতে শেখায় এবং সামনে এগিয়ে যেতে শক্তি দেয়।
‘আপনার কাছ থেকে শেখা প্রতিটি শিক্ষা আমার জীবনের জন্য অমূল্য সম্পদ। আপনি যেভাবে সবসময় পাশে থাকেন, তা সত্যিই ভরসা আর ভালোবাসায় ভরা। এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, অফুরন্ত সুখ আর জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনা করছি। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুন এবং আপনার সকল স্বপ্ন পূরণ করুন। শুভ জন্মদিন, ভাইয়া! আপনি সবসময় এভাবেই আমাদের গর্ব হয়ে থাকুন।’