বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে খেলতে চায় ইরান। ছবি: সংগৃহীত
আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই ইরান জাতীয় ফুটবল দলের। তবে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে আপত্তি জানিয়েছে দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ স্পষ্ট করে জানিয়েছেন, “আমরা আমেরিকাকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়।”
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে।
তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বলে জানা গেছে।
এদিকে, ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করা যায়। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
সব প্রতিকূলতার মধ্যেও বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান দল। তুরস্কে ক্যাম্প করে তারা অনুশীলন করছে এবং সেখানে প্রীতি ম্যাচও খেলছে। ২৭ মার্চ নাইজেরিয়া ও ৩১ মার্চ কোস্টারিকার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে।
বিশ্বকাপ ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে, তবে ইরান তাদের অংশগ্রহণ বজায় রেখে পরিস্থিতির সমাধানের দিকেই এগোতে চাইছে।