বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিসিবি মনে করছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে ধরা হতে পারে, যা দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করতে পারে।
বিসিবি সোমবার (১৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বর্তমান বোর্ড সম্পূর্ণ সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এনএসসির সাম্প্রতিক গেজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, এটি বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা ও ধারাবাহিকতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসি নেতৃত্বের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। বিসিবি আশা করছে, এনএসসি জাতীয় ক্রীড়া নীতিমালার স্বার্থে এবং দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তদন্ত প্রক্রিয়া থেকে সরে আসবে।
বিসিবি আরও অনুরোধ করেছে যে, ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন রক্ষা করা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরিহার্য এবং বিষয়টি দ্রুত মীমাংসা করা হোক।