বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’তে সানরাইজার্স লিডস পাকিস্তানি পেসার আবরার আহমেদকে নেওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তিনি বলেন, পাকিস্তানি খেলোয়াড়দের দেওয়া অর্থ কখনও কখনও ভারতের জওয়ানদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।
সম্প্রতি সংবাদমাধ্যম ‘মিড ডে’র কলামে এ মন্তব্য করেছেন ভারতীয় ধারাভাষ্যকার।
গাভাস্কার মনে করেন, সানরাইজার্স কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। তাঁর বক্তব্য অনুযায়ী, নৈতিক এবং নিরাপত্তাসংশ্লিষ্ট দিকগুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘দ্য হান্ড্রেড’-এ একটি ফ্র্যাঞ্চাইজির ভারতীয় মালিক পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেওয়ায় যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তিনি উল্লেখ করেন, ২০০৮ সালের নভেম্বরে ঘটে যাওয়া মুম্বাই এ্যাটাকের পর থেকে ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো সাধারণত পাকিস্তানি খেলোয়াড়দের দিকে আর ফিরেও তাকান না।
সেই সঙ্গে গাভাস্কার বলেন, দেরিতে হলেও বিষয়টি বোঝা গেছে যে, পাকিস্তানি খেলোয়াড়দের দেওয়া অর্থ শেষমেশ তাদের সরকারের কাছে চলে যায় এবং সেই অর্থ দিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনা হয়। ফলে পরোক্ষভাবে ওই অর্থ ভারতীয় জওয়ান ও সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ভারতের সাবেক অধিনায়কের মতে, ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ সানরাইজার্স লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ডের নাগরিক হওয়ায় হয়তো পুরো বিষয়টি বোঝেননি। তাই তিনি নিজের দলে পাকিস্তানি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন।
তবে তার মতে, মালিকের উচিত ছিল বিষয়টির গভীরতা বোঝা এবং সিদ্ধান্তের বিরোধিতা করা। প্রশ্ন তুলে তিনি বলেন, যে ফরম্যাটে অন্য কোনো দেশ খেলে না, সেই টুর্নামেন্ট জেতা কি ভারতীয় জওয়ান ও সাধারণ নাগরিকের জীবনের চেয়ে বেশি মূল্যবান?