বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজও অনুষ্ঠিত হবে নিজেদের মাঠে।
সোমবার (১৬ মার্চ) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে। সাদা বলের এই দ্বিপাক্ষিক সিরিজে দুই দল খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। বিশ্বকাপ বয়কটের পর এবারই প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর পর কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ১৬ এপ্রিল পর্যন্ত সময় পাবে কিউইরা। ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে, যার ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচের ভেন্যুও মিরপুর।
দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ২৩ এপ্রিল তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সাগরিকায়
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এরপর দুই দল আবারো ঢাকায় ফিরবে। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর দুইটায় এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে।