বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। রোববার মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায়।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে মাত্র ১৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত ও মোহাম্মদ রিজওয়ান দ্রুত বিদায় নিলে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান।
এরপর গাজি ঘুরি ও আব্দুল সামাদ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় জুটি গড়তে পারেননি। ঘুরি ২৯ এবং সামাদ ৩৪ রান করে আউট হন। একশ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে পাকিস্তান।
বিপদের সময় দলের হাল ধরেন সালমান আলি আগা। তাকে কিছুটা সঙ্গ দেন অভিষিক্ত ব্যাটার সাদ মাসুদ। মাসুদ ৩৮ রান করে আউট হলেও সালমান লড়াই চালিয়ে যান এবং ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৯৮ বলে ১০৬ রান করে আউট হন। শেষদিকে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৩৭ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। ১০ ওভারে ৪৯ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। এছাড়া মুস্তাফিজুর রহমান তিনটি এবং নাহিদ রানা দুটি উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। সাইফ হাসান ৩৬ রান করে আউট হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রান করেন, যার মধ্যে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। এছাড়া লিটন দাস ৪১, নাজমুল হোসেন শান্ত ২৭ এবং তাওহীদ হৃদয় অপরাজিত ৪৮ রান করেন।
এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ। পাশাপাশি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।