বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় ফুটবল দলের গোলপোস্টে এক সময় নিয়মিত ছিলেন আনিসুর রহমান জিকো। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে তিনি দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন। এরপর ব্যক্তিগত সমস্যার কারণে কিছু সময় নিজের খেলা ও অবস্থা নিয়ে দ্বিধায় ছিলেন। চলতি মৌসুমে জিকো কিংস দলের হয়ে ভালো খেললেও কোচ ক্যাবরেরার দলে স্থান পাননি।
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। প্রাথমিকভাবে কোচ ক্যাবরেরা এই ম্যাচের জন্য জিকোর নামের সঙ্গে প্রাথমিক তালিকা প্রকাশ করেছিলেন। তবে ক্যাম্পে অনেকে যোগ দিতে না পারায় আজ চূড়ান্ত ২৮ জনের দল ঘোষণা করেছেন কোচ। চূড়ান্ত তালিকায় জিকোর নাম নেই।
জিকোর অবর্তমানে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা জাতীয় দলের পোস্ট সামলিয়েছেন। কিংসে মেহেদী হাসান শ্রাবণের চেয়ে জিকোর পারফরম্যান্স এই মৌসুমে ভালো। এরপরও তাকে দলে ডাকেননি ক্যাবরেরা। জিকোর সঙ্গে ক্যাবরেরা সম্পর্ক অতটা মধুর নয়।
জিকো ক্যাম্পে ডাক না পেলেও বিশ্বনাথ ঘোষ ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছেন। জাতীয় দলে নির্ভরযোগ্য ডিফেন্ডার তিনি। প্রাথমিক দলে থাকলেও একাদশে জায়গা করে নিতে পারেন কিনা দেখার বিষয়।
বাংলাদেশ দল সিঙ্গাপুরে যাওয়ার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচ খেলার জন্য ২১ মার্চ ঢাকা ছাড়ার কথা বাংলাদেশের। এই ম্যাচের জন্য ২২ মার্চ সরাসরি ভিয়েতনাম পৌঁছাবেন হামজা চৌধুরী।