বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাজে আবহাওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বজ্রপাতের ঝুঁকি দেখা দেওয়ায় মাঠের আম্পায়াররা খেলা বন্ধ রাখতে বাধ্য হন। এ সময় মাঠে প্রচণ্ড বাতাস বইছিল এবং কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি।
খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশ বিপাকে ছিল। ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। উইকেটে ছিলেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। ১৫ রানেই ৩ উইকেট হারানোর পর দলকে বিপদমুক্ত করার চেষ্টা করছিলেন এই দুই ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাত দুর্দান্ত সূচনা এনে দেন। পরে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে সফরকারীরা।
তবে শেষ দিকে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি কমে যায় পাকিস্তানের। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রানে থামে তাদের ইনিংস।
সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২৭৫ রান।