বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৩ মার্চ) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাল সবুজদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সফরকারীরা এক পরিবর্তন নিয়ে মাঠে নামলেও অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে নাস্তানাবুদ করে জিতেছিল বাংলাদেশ। নাহিদ রানার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফারে সফরকারীদের মাত্র ১১৪ রানে গুঁড়িয়ে দিয়েছিল টাইগাররা। এরপর তানজিদ হাসান তামিমের আগ্রাসী ফিফটিতে ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তু্লে নিয়েছিল স্বাগতিকরা। এক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় লাল সবুজরা।
এদিন টস জেতার পর নিজেদের পরিকল্পনা নিয়ে আত্মাবিশ্বাসী টাইগার অধিনায়ক মিরাজ বলেন, আমরা প্রথমে বোলিং করব। আগের ম্যাচটা দারুণ ছিল, বিশেষ করে রানা খুব ভালো করেছে। প্রথম ১০ ওভারে উইকেট নেয়ার চেষ্টা করব। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দায়িত্ব নিয়ে খেলতে হবে।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, উইকেটটা ভালো, কিছুটা সবুজ দেখাচ্ছে। ব্যাটাররা নিজেদের ভুল বুঝেছে এবং এখানে নিজেদের শট খেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। আগের ম্যাচে আমরা ভালো শুরু করেছিলাম, আশা করি মাঝের ওভারগুলোতেও ভালো করে বড় স্কোর করতে পারব।
পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এসেছে। লেগস্পিনার আবরার আহমেদকে বিশ্রাম দিয়ে একাদশে নেয়া হয়েছে হারিস রউফকে। প্রথম ম্যাচের দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
পাকিস্তান একাদশ
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজু রহমান ও নাহিদ রানা।