বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (১৩ মার্চ) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জিততে পারলে দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেতে পারে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে। বিশেষ করে পেস আক্রমণে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।
প্রথম ম্যাচে চারজন নতুন ব্যাটার নিয়ে মাঠে নামলেও বাংলাদেশের বোলিং তোপ সামাল দিতে পারেনি সফরকারীরা। পেসার নাহিদ রানার আগ্রাসী বোলিংয়ে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট হারায় পাকিস্তান, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং। তার এমন পারফরম্যান্সে গুঁড়িয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
আজকের ম্যাচেও পেস বোলিংকে মূল অস্ত্র হিসেবেই ব্যবহার করতে চায় বাংলাদেশ। দলে একটি পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে পাকিস্তানকে।
এদিকে আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পথে হাঁটছে পাকিস্তান। তবে নতুনদের নিয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। ফলে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।
এই ম্যাচ বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। বর্তমানে ৭৭ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জিততে পারলে তাদের পয়েন্ট হবে ৭৯, যা ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে বাংলাদেশকে ৯ নম্বরে তুলে আনতে পারে।
আর যদি বাংলাদেশ সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮১। যদিও তখনও ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের ৮৮ পয়েন্টে পৌঁছাতে কিছুটা দূরত্ব থাকবে। তবে ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা জরুরি, তাই প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।