বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে আসন্ন ফিফা বিশ্বকাপেও। বিশেষ করে বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পও। তিনি বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিরাপদ নাও হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি না যে সেখানে তাদের উপস্থিতি তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে।
আসন্ন ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেস ও সিয়ায়টলে হওয়ার কথা ইরানের ম্যাচগুলো।
গ্রুপ নিশ্চিত হলেও মধ্যপ্রাচের যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি। সংশয় প্রকাশ করেছে ইরানের সরকারও।
এক সাক্ষাৎকারে দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেন, এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিবেশও বর্তমানে বিদ্যমান নেই।
‘আমাদের দেশের সম্মান ও নিরাপত্তা সবার আগে। বর্তমান পরিস্থিতিতে খেলাধুলার মতো আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন।’