বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দীর্ঘ বিরতি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা শেষ করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। বুধবার (১১ মার্চ) রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অর্থাৎ শাহিন শাহ আফ্রিদির পাকিস্তানে আগে ব্যাটিং করছে।
এ ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
ম্যাচ শুরুর আগেই মাঠে এসে উপস্থিত হন আমিনুল হক এবং জাইমা। দুপুর দেড়টার দিকে অর্থাৎ টস শুরুরও আগে আসেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
ক্রীড়া প্রতিমন্ত্রীর খানিক পরে মাঠে উপস্থিত হন জাইমা। তার সঙ্গে ছিলেন একসময় খালেদা জিয়ার দেখভালের কাজ করা ফাতেমা। বিসিবি কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামার পর জাইমাকে ফুল দিয়ে বরণ করে নেন আমিনুল হক এবং বিসিবি পরিচালকরা।
প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বর্তমানে বিসিবির প্রেসিডেন্টস বক্সে বসে খেলা উপভোগ করছেন জাইমা এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল।