বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচনকে ঘিরে বোর্ড ও বিভিন্ন ক্লাবের মধ্যে বিরোধের কারণে দেশের ঘরোয়া ক্রিকেট কার্যক্রম প্রায় থমকে গেছে। প্রশাসনিক এই অচলাবস্থার প্রভাব পড়েছে সরাসরি ক্রিকেটারদের ওপর, যারা নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন।
এই পরিস্থিতিতে খেলোয়াড়দের মূল উদ্বেগ মাঠের খেলা বন্ধ থাকা নিয়ে। বোর্ডে কে নেতৃত্ব দেবে বা প্রশাসনিক পরিবর্তন হবে কি না—এসব বিষয় নিয়ে তাদের বিশেষ আগ্রহ নেই। ক্রিকেটারদের প্রধান চাওয়া হলো দ্রুত ঘরোয়া লিগগুলো আবার শুরু হোক।
বিশেষ করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উদ্বিগ্ন ক্রিকেটাররা। লিগটি বন্ধ থাকলে অনেক খেলোয়াড়ের আয়ের পথও সংকুচিত হয়ে পড়ে।
এ বিষয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, কে বোর্ড চালালো সেটা দেখার বিষয় নয়, আমরা চাই শুধু ক্রিকেট।
মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ইফতার শেষে মিঠুন বেশ আক্ষেপ নিয়েই বলেন, বোর্ড কর্মকর্তাদের পেছনে ঘুরেও কোনো লাভ হচ্ছে না।
তিনি বলেন, সত্যি বলতে, আমি এখন আর তাদের সাথে যোগাযোগের চেষ্টাও করি না। আগে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো সমাধানও আসেনি।
প্রিমিয়ার লিগ আয়োজন করতে যার হস্তক্ষেপই প্রয়োজন হোক না কেন, ক্রিকেটাররা তাতেই খুশি, ‘আমরা খেলোয়াড়, আমাদের পরিচয় মাঠে। যার মাধ্যমেই হোক, মাঠে খেলা ফিরলেই আমরা খুশি।’
ঢাকা লিগ পিছিয়ে যাওয়া নিয়ে ক্রিকেটারদের খুব একটা আপত্তি নেই, কিন্তু মৌসুম যেন বাতিল না হয়-এটাই তাদের মূল দাবি। মিঠুন বলেন, মার্চের খেলা মে বা জুনে হোক, সমস্যা নেই। আমরা শুধু চাই না একটা আস্ত মৌসুম নষ্ট হয়ে যাক।